মূল অংশে যান
আব্দুল আজিজ

আগামী ই-ক্যাবের জন্য ভাবনা

আমার কাছে ই-ক্যাব শুধু একটি বাণিজ্য সংগঠন নয়; এটি দেশের লাখো ই-কমার্স ও এফ-কমার্স উদ্যোক্তার সম্ভাবনা, প্রত্যাশা, অধিকার এবং অর্থনৈতিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

01

উদ্যোক্তাবান্ধব নীতি ও সেবা বিকেন্দ্রীকরণ

ঢাকাকেন্দ্রিকতার বাইরে দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ে সদস্যসেবা সম্প্রসারণ। DBID, ট্রেড লাইসেন্স ও ব্যবসায়িক নিবন্ধনসংক্রান্ত জটিলতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়। উদ্যোক্তাদের নীতিগত সমস্যা ও বাস্তব অভিজ্ঞতা সরকারের কাছে কার্যকরভাবে উপস্থাপন।

02

ক্ষুদ্র, নারী ও এফ-কমার্স উদ্যোক্তাদের উন্নয়ন

ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়নের সুযোগ তৈরিতে উদ্যোগ। নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ, মেন্টরশিপ ও ব্যবসায়িক পরামর্শ। আইনগত সহায়তা, ডিজিটাল মার্কেটিং এবং ব্যবসা পরিচালনার দক্ষতা বৃদ্ধিতে কার্যকর কর্মসূচি।

03

ন্যায্য কুরিয়ার, লজিস্টিকস ও এসক্রো নীতিমালা

কুরিয়ার ও লজিস্টিকস সেবায় স্বচ্ছ ও উদ্যোক্তাবান্ধব নীতিমালা প্রণয়নে উদ্যোগ। পণ্য ফেরত, রিটার্ন চার্জ ও ক্ষতিপূরণসংক্রান্ত সুনির্দিষ্ট নীতিমালা। COD অর্থ নিষ্পত্তিতে নির্ধারিত সময়সীমা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ। এসক্রো ব্যবস্থায় উদ্যোক্তা ও গ্রাহক উভয়ের স্বার্থের ভারসাম্য রক্ষা।

04

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি উদ্যোক্তাদের প্রবেশাধিকার

আন্তর্জাতিক পেমেন্ট গ্রহণ ও নিষ্পত্তির জটিলতা নিরসনে নীতিগত উদ্যোগ। কাস্টমস, রপ্তানি ও আন্তর্জাতিক লজিস্টিকস সহজীকরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়। Amazon, eBay-সহ আন্তর্জাতিক মার্কেটপ্লেসে বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণে উদ্যোগ। দেশীয় পণ্য ও ব্র্যান্ডের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সহায়তা।

05

সুশাসন, স্বচ্ছতা ও সদস্যদের জবাবদিহিমূলক সেবা

সংগঠনের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ। নিয়মিত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সদস্যদের সামনে উপস্থাপন। সদস্যদের অভিযোগ, সমস্যা ও পরামর্শ গ্রহণের জন্য কার্যকর ওয়ান-স্টপ হেল্পডেস্ক। সংগঠনের সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণে সদস্যদের মতামতকে গুরুত্ব প্রদান।

06

সদস্যদের ব্যবসায়িক সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা

ব্যবসায়িক বিরোধ ও নীতিগত জটিলতা নিরসনে সহায়তা। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পেমেন্ট গেটওয়ে ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ। সদস্যদের জন্য প্রশিক্ষণ, নেটওয়ার্কিং, বিনিয়োগ সংযোগ ও ব্যবসায়িক অংশীদারত্বের সুযোগ সৃষ্টি। ই-ক্যাবকে উদ্যোক্তাদের বাস্তব সমস্যার সমাধানকেন্দ্রিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ।

আগামী ই-ক্যাবের জন্য ভাবনা | প্রকৌশলী আব্দুল আজিজ